গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ:
Adalaty আপনার কোন তথ্য নেয়, কেন নেয় আর কীভাবে রাখে — সংক্ষেপে।
যে তথ্য নিই
অ্যাকাউন্টের জন্য আপনার নাম, ইমেইল ও পাসওয়ার্ড (সুরক্ষিত রূপে)। Google দিয়ে খুললে শুধু নাম ও ইমেইল; আপনার Google পাসওয়ার্ড আমরা পাই না।
আপনি যা লেখেন: প্রোফাইল, মামলা, মক্কেল, ফি, আয়-ব্যয় ও নথি।
আপগ্রেড করলে পেমেন্টের স্ক্রিনশট — শুধু যাচাইয়ের জন্য; অ্যাকাউন্ট মুছলে সেটিও মুছে যায়।
যোগাযোগ পাতা থেকে লিখলে আপনার নাম, ফোন বা ইমেইল আর বার্তা — শুধু উত্তর দেওয়ার জন্য।
কেন নিই
অ্যাপ চালাতে, শুনানীর আগে মনে করিয়ে দিতে, রসিদ ও কার্ড বানাতে, আর অ্যাকাউন্টের জরুরি ইমেইল পাঠাতে। অন্য কোনো কাজে নয়।
মক্কেলের তথ্য
মক্কেল ও মামলার তথ্য আপনার নিজের রেকর্ড। আমরা তা শুধু আপনাকে দেখানোর জন্য রাখি — পড়ি না, কাউকে দিই না।
কার সঙ্গে ভাগ করি
কারও কাছে বিক্রি করি না; অ্যাপে বা ওয়েবসাইটে বিজ্ঞাপন বা ট্র্যাকিং নেই।
সার্ভার, ইমেইল ও Google লগইনের সেবাগুলো তাদের কাজের জন্য যতটুকু দরকার, শুধু ততটুকু পায়। আইন বাধ্য করলে দিতে হতে পারে।
নিরাপত্তা ও মুছে ফেলা
সব সংযোগ এনক্রিপ্টেড। অ্যাপ লকের পিন আপনার ফোনেই থাকে।
অ্যাপের আরও → অ্যাকাউন্ট ডিলিট করুন চাপলে অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে বন্ধ হয়, আর ৩০ দিনের মধ্যে সব তথ্য মুছে ফেলা হয়।
মেয়াদ শেষে টাকা না দিলে ৯০ দিন পর অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলা হয়; তার আগে জানানো হয়।
যোগাযোগ
প্রশ্ন থাকলে যোগাযোগ পাতায় লিখুন।
Adalaty adalaty.com-এর একটি পণ্য।