শর্তাবলী
সর্বশেষ হালনাগাদ:
Adalaty ব্যবহার করলে এই শর্তগুলো মেনে নিচ্ছেন।
সেবাটি কী
আইনজীবীর মামলা, তারিখ, মক্কেল ও ফি রাখার অ্যাপ। এটি আইনি পরামর্শ বা আদালতের তথ্যের উৎস নয়।
সেবাটি চালায় adalaty.com।
অ্যাকাউন্ট
একজনের একটি অ্যাকাউন্ট। পাসওয়ার্ড ও পিন নিরাপদ রাখার দায়িত্ব আপনার।
মূল্য
৩০ দিন ফ্রি। তারপর মাসে ৳১৫০ বা বছরে ৳১,৫০০।
মেয়াদ শেষে অ্যাকাউন্ট লক হয়। ৯০ দিনের মধ্যে টাকা দিলে সব ফিরে আসে; তারপর মুছে ফেলা হয়।
আপনার দায়িত্ব
অ্যাপে আপনি যা রাখেন তা আপনার; মক্কেলের তথ্যের দায়িত্বও আপনার। তারিখ মনে রাখার শেষ দায়িত্ব আপনার।
অপব্যবহার বা আইনবিরুদ্ধ কাজে ব্যবহার করলে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
দায়বদ্ধতার সীমা
সেবা যথাসম্ভব চালু রাখি, তবে সব সময় চালু থাকার নিশ্চয়তা নেই। পরোক্ষ ক্ষতির দায় আমরা নিই না; আমাদের মোট দায় আপনার শেষ বারো মাসে দেওয়া টাকার বেশি নয়।
আইন
এই শর্তাবলী বাংলাদেশের আইন অনুযায়ী।