Adalaty

শুনানির তারিখ মিস না করার ৫টি সহজ উপায়

ব্যস্ত দিনে একাধিক আদালতে মামলা থাকলে একটি শুনানির তারিখ ভুলে যাওয়া খুব সহজ। কিন্তু তার ফল হতে পারে বড়: মক্কেলের ক্ষতি, অপ্রয়োজনীয় সময়ের দরখাস্ত, আর আপনার ওপর আস্থা কমে যাওয়া। নিচের পাঁচটি অভ্যাস তারিখ মিস হওয়ার ঝুঁকি অনেক কমায়।

১. তারিখ পড়ার সঙ্গে সঙ্গে লিখুন

আদালতে পরবর্তী তারিখ পড়লে সেখানেই লিখে ফেলুন। "পরে লিখব" ভাবলেই ভুলের শুরু।

২. সব তারিখ এক জায়গায় রাখুন

কিছু খাতায়, কিছু ফোনের নোটে, কিছু মুহুরির কাছে — এভাবে ছড়িয়ে থাকলে কোনোটাই নির্ভরযোগ্য নয়। একটি মামলার ডায়েরি রাখুন, সব তারিখ সেখানে।

৩. আগের দিন সন্ধ্যায় দেখে নিন

পরদিন কোন কোন মামলা, কোন আদালতে — আগের সন্ধ্যায় একবার দেখে নিলে নথি গুছিয়ে রাখা যায়, সকালে তাড়াহুড়ো থাকে না।

৪. রিমাইন্ডার চালু রাখুন

মানুষ ভোলে, ফোন ভোলে না। কোর্ট তারিখের রিমাইন্ডার আগের দিন সন্ধ্যায় আর সেদিন সকালে জানালে ভুলে যাওয়ার সুযোগ থাকে না। ইন্টারনেট না থাকলেও ফোনের রিমাইন্ডার কাজ করে।

৫. তারিখ গেলেই আপডেট দিন

শুনানি হয়ে গেলে সেদিনই কী হলো আর পরের তারিখ লিখে দিন। আপডেট বাকি থাকা মামলাগুলো আলাদা করে দেখা গেলে কোনোটা পড়ে থাকে না।

Adalaty-তে এই পাঁচটিই এক জায়গায়: তারিখ লেখা, আগের দিনের তালিকা, শুনানির রিমাইন্ডার আর আপডেট বাকি মামলার হিসাব।